বার্তা বিভাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ফলে প্রায় ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, এই বিজয়ের পথ তার জন্য ছিল অত্যন্ত কঠিন। তিনি জানান, তার ব্যক্তিগত সংগ্রামের চেয়েও দলের তৃণমূল নেতাকর্মীদের সংগ্রাম ছিল আরও বেশি কষ্টকর। দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীরা নানা প্রতিকূলতা সহ্য করে তার পাশে থেকেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই বিজয় নেতাকর্মীদের ভালোবাসা ও ত্যাগের প্রতিফলন।

নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, কোথাও কোথাও ভোট ছাপানোর চেষ্টা ও ফলাফল আটকে রাখার ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রে নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন বলেও জানান তিনি। তবে এসব চ্যালেঞ্জ অতিক্রম করেই বিজয় অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় জনগণের আস্থা ধরে রাখতে উন্নয়নমূলক কাজই তার প্রধান লক্ষ্য হবে। ব্যক্তিগত স্মৃতি ও আবেগের কারণে হাঁস প্রতীক বেছে নেওয়ার কথাও জানান তিনি। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত হন। তিনি জানান, দলে ফিরতে হলে তার নেতাকর্মীদের পুনর্বহালের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০