বার্তা বিভাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপির দাপট, ৬ আসনের ৫টিতেই জয়

কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন এবং একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে বিজয়ী হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলাম ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একইভাবে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মো. শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেন। তবে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার অধিকাংশ আসনে বিএনপির এই জয় দলটির সাংগঠনিক শক্তি ও ভোটারদের সমর্থনের প্রতিফলন। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নবনির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০