বার্তা বিভাগ
১৮ জানুয়ারি ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশন সূত্র জানায়, আজই এই ফরমাল চার্জের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সংবাদমাধ্যমকে জানান, জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর যে নৃশংস হামলা, হত্যা ও দমন-পীড়ন চালানো হয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত চলাকালে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট ২৮ জনকে এই অপরাধের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্ত শেষ করেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক। একই মামলায় অন্যতম আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে।

প্রসিকিউশন পক্ষ জানায়, এই মামলায় নির্দেশ, প্ররোচনা ও সহায়তার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে পরবর্তী ধাপে আসামিদের হাজিরা, গ্রেপ্তার ও বিচার কার্যক্রম শুরু হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক মামলা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০