বার্তা বিভাগ
১৩ জানুয়ারি ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ

বাস্তব জীবনের কিছু গল্প অনেক সময় কল্পনাকেও হার মানায়। দক্ষিণ কোরিয়ার আনসানের খুদেপিয়ংওয়ান হাসপাতালে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করা কোরীয় নাগরিক চংওয়াং জীবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি বাংলাদেশি আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে কালিমা পড়েন এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন।

চংওয়াংয়ের এই হৃদয়স্পর্শী পরিবর্তনের পেছনে আছেন তার স্ত্রী লিলা, যিনি বাংলাদেশের সোনারগাঁয়ের। প্রায় ১৪–১৫ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় নামমাত্র শাহাদা পড়লেও চংওয়াং তখন ধর্মীয় জীবনে অভ্যস্ত ছিলেন না। মৃত্যুর প্রান্তে, স্ত্রী লিলার ধৈর্য ও মায়ার অনুপ্রেরণায় তিনি নতুন করে তওবা করে কালিমা পড়ার ইচ্ছা প্রকাশ করেন।

হাসপাতালে সেই মুহূর্তের খবর কোরিয়ায় থাকা বাংলাদেশি যুবক ইমনের মাধ্যমে মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে পৌঁছায়। মুফতি ফয়জুল্লাহ আমান জানান, চংওয়াং এখন মৃত্যুর প্রহর গুনছেন এবং ডাক্তাররা প্রায় আশা ছেড়ে দিয়েছেন। সেই বিছানায় শুয়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

মুফতি ফয়জুল্লাহ আমান বলেন, “মৃত্যু কোনো বিলয় নয়, এটি এক রূপান্তর। মানুষ বিলুপ্ত হয় না, কেবল এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হয়। যদি এই জীবনে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক সুন্দর হয়, পরের জীবন আরও শক্তিশালী ও অর্থবহ হবে।”

মুফতি জানান, এ পর্যন্ত তার হাতে প্রায় ৮০ জন ইসলাম গ্রহণ করেছেন। তিনি চংওয়াংয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আল্লাহ চরম অসুস্থ ব্যক্তিকেও সুস্থ করতে পারেন। আর যদি হায়াত না থাকে, তবে যেন ঈমানের সঙ্গে তার মৃত্যু নসিব হয়।”

বর্তমানে চংওয়াং আনসানের ওই হাসপাতালে চিকিৎসাধীন। জীবনের শেষ প্রান্তে এসে এক কোরীয় নাগরিকের ঈমানি রূপান্তর কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০