কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
২২ নভেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শনির আখড়ায় র‌্যাব-১০ এর অভিযান: ৩৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় র‌্যাব-১০ এর অভিযানে আবারও ধরা পড়লো বড় একটি মাদক চালান। আজ ২২ নভেম্বর ২০২৫, দুপুর অনুমান ১১টা ৩৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো—
মোঃ মাসুদ (২৮), পিতা রফিকুল ইসলাম, সাং বড় আলমপুর
এবং
মোঃ রবিউল আলম (৩২), পিতা মৃত ইব্রাহীম, সাং আড়াইওড়া — দু’জনই কুমিল্লা জেলার কোতয়ালী থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, এই দুইজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও ছিল বলে জানা যায়।

উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতার হওয়া দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন—
“মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা তৈরি করছে, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তাও হুমকির মুখে ফেলছে। আমরা মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করি এবং অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এই অব্যাহত অভিযান র‌্যাব-১০ এর দৃঢ় মনোভাব ও পেশাদারিত্বেরই প্রমাণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০