কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
১৮ নভেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৭৮ কেজি গাঁজা উদ্ধার, র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি নেভি ব্লু রংয়ের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানের দুই যাত্রী পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৭৮ (আটাত্তর) কেজি গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৩,০০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম মোঃ নাসির উদ্দিন (৪২), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- পেরাঙ্গীর হাট, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, ২। ইসমাইল হোসেন (৩৮), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং বাঘপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ বলে জানা যায়। এসময় প্লাস্টিকের বস্তায় থাকা ৫৬৪ কেজি চায়ের পাতা গুড়া এবং ঢাকা মেট্রো-ন-১২-৯৫৮৩ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার বলেন গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০