বার্তা বিভাগ
১৪ নভেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পে ৩৫ তাজা ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে থানার একটি টিম ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। সেখানে ককটেলের পাশাপাশি পাওয়া যায় কয়েক বস্তা জর্দার কৌটা, যা সন্দেহ করা হচ্ছে ককটেল তৈরির কাঁচামাল সংগ্রহ ও আড়াল করার কাজে ব্যবহার করা হতো।

তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। পুলিশ ধারণা করছে, কোনো সংঘবদ্ধ নাশকতাকারী চক্র স্বল্প সময়ের মধ্যেই ওই স্থানটি ছেড়ে যায়।

ঘটনার পরপরই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। ইউনিটের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করে একে একে বিস্ফোরকগুলো অপসারণ করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সরঞ্জামগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে এবং কারা এই বিস্ফোরক মজুদ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০