রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ধোলাইপাড়ে বাসটিতে আগুন লাগে, তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা বেড়েছে। মঙ্গলবারও রমনা থানার সামনে এবং গাজীপুরে একাধিক বাসে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত করার অপচেষ্টা হতে পারে।
ধোলাইপাড়ের ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মন্তব্য করুন