তৌহিদ ইসলাম, ঢাকা
৪ নভেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-১২: নির্বাচনী যাত্রা শুরু করলেন সাইফুল আলম নিরব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেছেন ঢাকা-১২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নিরব।

সোমবার সকালে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেন তিনি। এ সময় দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাইফুল আলম নিরব বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাজপথে আছি, নির্বাচনী প্রক্রিয়াও তারই ধারাবাহিক অংশ।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল আলম নিরব দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় এবং তরুণ সমাজের মাঝে বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ থেকে ২৭, ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত, যা রাজধানীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১০

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১১

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১২

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৩

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৫

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৬

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৭

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৮

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৯

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

২০