বার্তা বিভাগ
২৮ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘মন্থা’র তাণ্ডবের শঙ্কা, উপকূলজুড়ে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তিশালী হয়ে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি।
এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়া ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

ইতিমধ্যেই অন্ধ্র, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। বন্ধ রাখা হয়েছে স্কুল ও ট্রেন চলাচল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন পরিস্থিতি মোকাবিলা নিয়ে।
অন্যদিকে চেন্নাই, বিশাখাপত্তনমসহ উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে।
উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে আটটি জেলায়।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকালেই ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলজুড়ে তাণ্ডব চালাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০