
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান-এর বিরুদ্ধে এক নারীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী হলেন চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের সোনিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুর এলাকায় এক ঘটনার সময় এসআই মিজানুর রহমান কথাকাটাকাটির একপর্যায়ে সোনিয়া আক্তারকে থাপ্পড় মারেন, এবং তিনি রক্তাক্ত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মিজানুর রহমান বলেন, “আমি আত্মরক্ষার জন্য হাত তুলেছি।”
তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের এমন আচরণ দায়িত্বশীলতার পরিপন্থী। তারা বলেন, “একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীকে বিচারের আওতায় আনা হোক।” ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা মাধবপুর থানার ওসি মহোদয়ের নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেছেন।
মন্তব্য করুন