
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী,
ক) মোঃ সুহেল মিয়া (পিতা- দুলাল মিয়া) এবং
খ) মোঃ শফিক মিয়া (পিতা- মনসুর আলী),
দু’জনই মঙ্গলপুর, চৌমুহনী, মাধবপুর এলাকার বাসিন্দা — তাদেরকে ৩০ (ত্রিশ) দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন