জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ২:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬নং আলীনগর ইউনিয়ন ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫ এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান মাঠে ১৮ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ৬নং আলীনগর ইউনিয়ন ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম, আহবায়ক — আলীনগর ইউনিয়ন ক্রিকেটার্স। তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জনাব আবু জাফর মোঃ মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মাঠজুড়ে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। খেলাধুলাপ্রেমী তরুণ-যুবকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে আলীনগর চা বাগান মাঠ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড দল। রোমাঞ্চকর লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৪নং ওয়ার্ড ৭ ইউকেটে জয়লাভ করে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠের চারপাশ।

আয়োজক সংস্থা আলীনগর ইউনিয়ন ক্রিকেটার্স জানায়, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক ধারায় উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।” এ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল আলীনগর ইউনিয়ন ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর। আয়োজকদের প্রত্যাশাএই টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মধ্যে গড়ে তুলবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব, যা সমাজকে করবে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০