২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ ৫৮ জন এবং ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদ ১৯ জন—মোট ৭৭ জন শহীদের পরিবারের প্রত্যেককে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে, মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন