জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলাহাটে আমগাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ- ভোলাহাটে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে বাড়ীর পাশের আমগাছ থেকে মাটিতে পড়ে কুরবান আলী (৪৬) নামে ১ ব্যক্তি মারা যাবার খবর পাওয়া গেছে।

ভোলাহাট থানা ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, রোববার সকাল প্রায় ৭ ঘটিকায় (১৯ অক্টোবর ২০২৫) ভোলাহাট উপজেলা সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে কুরবান আলী (৪৬) বাড়ীর পাশে কুরবান মহাজনের আমবাগানে ১টি আমগাছে উঠে ছাগলের জন্য পাতা কাটতে গেলে হঠাৎ করে আম গাছের ডাল ভেঙ্গে নীচে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।

পরে স্থানীয়রা জানতে পেরে অচেতন কুরবানকে বাড়ীতে রেখে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ কামাল হোসেন দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ নুরী অচেতন কুরবান আলীকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনার সত্বতা স্বীকার করে বলেন, কুরবান আলীকে তার পরিবারের সদস্যদের হাতে ফেরৎ দেয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০