হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয় এবং একজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন