জুলিয়া জাহান
১৮ অক্টোবর ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় শীতের আগমন, প্রকৃতিতে ঋতুর নতুন ছোঁয়া

অক্টোবরের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব স্পষ্ট হচ্ছে। এর ধারাবাহিকতায় রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় ঋতুর পালাবদলের সাথে প্রকৃতির রূপেও এসেছে পরিবর্তন। শরতের বিদায়ের পর হেমন্তের আগমন শীতের আগাম বার্তা নিয়ে এসেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠ-ঘাটে নেমে আসে সাদা কুয়াশার চাদর।

আজ শনিবার সকালে গাইবান্ধা উপজেলার গিদারী ইউনিয়নের এলাকার গ্রামাঞ্চলে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে দেখা গেছে, রাস্তার দূর্বাঘাসে জমে থাকা কুয়াশা ভোরের হালকা বাতাসে হয়ে উঠেছে আরও মোহনীয়। স্থানীয়: সুমন জানান, ভোরের বাতাসে এখন হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ জনপদে বেড়েছে অতিথি পাখির আনাগোনা। শিশিরভেজা পাতায় সন্ধ্যার কুয়াশা আর আকাশের জোছনা মিলে চারপাশের প্রকৃতি হয়ে উঠেছে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর। স্থানীয়দের মতে, গাইবান্ধা সদরে শীত মানেই প্রকৃতির ভিন্ন সাজ, অতিথি পাখির কোলাহল আর উৎসবমুখর গ্রামীণ জীবন। সবকিছুই জানান দিচ্ছে- শীত এখন একেবারেই দরজায় কড়া নাড়ছে।

অক্টোবরের শুরু থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব স্পষ্ট হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১০

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১১

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১২

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১৩

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১৪

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৫

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৬

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৭

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৮

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৯

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

২০