বার্তা বিভাগ
১৩ অক্টোবর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ বছর দেশ প্রেমের কথা বলে হাজার কোটি টাকা লুটপাট: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রেমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। খুন করেছে, গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমিক চাইনা। ছাত্র শিবির এমন দেশপ্রেমিক তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন গুলি বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

সোমবার (১৩ অক্টবর) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, ছাত্র শিবির তোমাকে স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়, বাস্তবায়নে গাইড লাইন দেয়, স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।

তিনি বলেন ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেষ ছড়ানো হয়। তিনি বলে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।

নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনাসহ এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদুজ্জামানের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জামায়াতে জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগীয় প্রধান ড. শাহিনুর রহমান, উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

অনুষ্ঠানটির আয়োজন করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এবং সাতক্ষীরা শহর শাখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০