বার্তা বিভাগ
১২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দূর্বা ঘাসে শিশির বিন্দু, কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা

সকালের দূর্বা ঘাসে জমে থাকা শিশিরবিন্দু যেন জানিয়ে দিচ্ছে—বাংলাদেশে শীত আসতে আর বেশি দেরি নেই। গ্রামবাংলার প্রকৃতিতে ইতিমধ্যে শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে, তবে শহরজীবনে এখনও উষ্ণতার পরশ বিরাজ করছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা খুব শিগগিরই দেশ থেকে বিদায় নেবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের আবহ বেড়ে গেছে। কিছু প্রান্তিক এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়ছে মাঝেমধ্যেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবরের প্রথম দিকেই তারা তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের প্রথমার্ধে বর্ষা পুরোপুরি বিদায় নিলে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি শীত নামতে শুরু করবে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রকৃতির এই পরিবর্তনেই বুঝা যাচ্ছে—শীতের আগমনী বার্তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা দেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০