বার্তা বিভাগ
৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নর্থ সাউথে কুরআন অবমাননায় শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার

শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায়, অপূর্ব ক্লাস রুমের বাইরে কুরআনকে পায়ের নিচে রাখছেন, লাথি দিচ্ছেন এবং পৃষ্ঠা ছিঁড়ে ফেলছেন। অন্যান্য শিক্ষার্থীরা তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া আসে, এবং অপূর্বকে শাস্তি দেওয়ার দাবিতে একদল ছাত্র-জনতা রাতে তার বাসার নিচে বিক্ষোভ শুরু করে। ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে জনতা উত্তেজিত হয়ে অপূর্বকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাড়তি পুলিশ সদস্য ডাকা হয়। পৌনে ৩টার দিকে অপূর্বকে হেফাজতে নেওয়া সম্ভব হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে।

নর্থ সাউথের এক শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক নাফসিন মেহনাজ গ্রেফতারির ছবি শেয়ার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট সাদিক কায়েম সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০