বার্তা বিভাগ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চরম অব্যবস্থাপনায় ভুগছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর অন্যতম বৃহত্তম সরকারি জেনারেল হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিরাজ করছে চরম অব্যবস্থা ও নাজুক পরিবেশ। চিকিৎসার আশায় প্রতিদিন হাজারো রোগী এখানে আসলেও তাদের অধিকাংশকেই নানা হয়রানি, দুর্নীতি ও অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অভ্যন্তরে জরাজীর্ণ বেড, ভাঙা দরজা-জানালা, স্যাঁতসেঁতে ফ্লোর, চারদিকে ময়লার স্তুপ ও দুর্গন্ধে পরিবেশ হয়ে উঠেছে অসহনীয়। হাসপাতালের মূল গেইটে প্রবেশ করতেই চোখে পড়ে বাহারি দোকান ও হকারের ভিড়। অভিযোগ রয়েছে, হাসপাতাল প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ম্যানেজ করেই চলছে এসব ব্যবসা। বাউন্ডারির ভেতরেই চলছে প্রকাশ্যে ধূমপান।

ইমার্জেন্সি গেইট দিয়ে প্রবেশের সময় তীব্র দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। দেখা যায়, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মী হুইলচেয়ার ও ট্রলির উপর বসে আছে। রোগীর প্রয়োজনে হুইলচেয়ার বা ট্রলি নিতে হলে গুনতে হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

গতকাল এক রোগীকে জরুরি বিভাগে ভর্তি করতে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে কোনো বেড খালি নেই, তাই ফ্লোরে চিকিৎসা নিতে হবে। কিন্তু পরে ওয়ার্ড বয়ের সহায়তায় এক হাজার টাকার বিনিময়ে বেড পাওয়া যায়। হাসপাতালের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানে সব সেবাই টাকার বিনিময়ে পাওয়া যায়। টাকা দিলে সব ম্যানেজ হয়।”

হাসপাতালের বিভিন্ন ফ্লোরে দেখা গেছে, ওয়ার্ডের ভেতর ছোট ছোট তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। একইসাথে মানুষ, কুকুর ও বেড়ালের সহাবস্থানও চোখে পড়েছে। পাঁচতলার এক ওয়ার্ডে দেখা গেছে, এক রোগীর পাশে শুয়ে আছে বেওয়ারিশ কুকুর, অন্যদিকে একটি কুকুর খাবারের সন্ধানে ঘুরছে বেডের চারপাশে।

ওয়ার্ডের টয়লেটগুলোতে ময়লা উপচে পড়ছে। দুর্গন্ধে রোগী ও স্বজনদের অবস্থা অসহনীয় হয়ে উঠেছে। দক্ষিণ পাশের অন্ধকার সিঁড়িতে ভবঘুরে পথশিশুরা রাত কাটাচ্ছে।

রোগীর স্বজনরা জানান, এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ মানুষই দরিদ্র। সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসার আশায় তারা এখানে ভরসা রাখেন। কিন্তু নার্স ও আয়াদের ব্যবহার ভালো নয়। টাকা ছাড়া কাজ হয় না। রাতে কোনো অসুবিধায় ডাকলে খারাপ ব্যবহার করা হয়। সরকারি খরচে কিছু ঔষধ দেওয়ার কথা থাকলেও কার্যত নাপা ছাড়া আর কিছু মেলে না।

অভ্যন্তরীণ অব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ ও দালাল-দুর্নীতির কারণে রাজধানীর সাধারণ মানুষের জন্য এই হাসপাতাল এখন ভরসার বদলে হয়ে উঠছে ভোগান্তির আরেক নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০