বার্তা বিভাগ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টা ভারী বর্ষণের সতর্কবার্তা, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে কার্যকর এই সতর্কবার্তায় জানানো হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এরই মধ্যে শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবে ভোর থেকেই যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে।

সতর্কবার্তায় জনগণকে বিশেষ সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের সর্তক হয়ে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০