বার্তা বিভাগ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে চিকিৎসা সেবার বেহাল চিত্র! একজন শিক্ষিকার মানবিক আর্তনাদ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা ও মানবিক সংকটের চিত্র ফুটে উঠেছে এক শিক্ষিকার কান্নাজড়িত অভিজ্ঞতায় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দেন ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তায় তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় একটি পুরাতন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসার পরিবর্তে উপেক্ষা ও অমানবিক আচরণের সম্মুখীন হন।

শিক্ষিকা জানান, রোগীকে হাসপাতালে নেয়ার পরও কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি। এমনকি প্রাথমিক সেবা—বিছানায় শোয়ানো বা প্রেসার চেক করার ব্যবস্থাও ছিল না। দীর্ঘ অনুরোধ ও পরিচয় দেয়ার পর অনিচ্ছাসত্ত্বেও রোগীকে একটি বেডে রাখা হয়।

পরে মালিক ও কর্মীরা জানান, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকে, তাহলে এমন হাসপাতাল কিভাবে অনুমোদন পায়?

পরে অনেক কষ্টে রোগীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা দেখে ঢাকা মেডিকেল বা প্রো-অ্যাকটিভে নেয়ার পরামর্শ দেন। যদিও হাসপাতালের বাইরে থেকে আনা ইসিজি রিপোর্টে রোগীর অবস্থা মাঝারি ধরণের পাওয়া যায়, ডাক্তার জানান রোগী স্ট্রোক করেছেন।

শিক্ষিকা বিআর বিলকিস বলেন, নিজের প্রচেষ্টা, মানসিক সাপোর্ট ও প্রাথমিক যত্নের ফলে তার স্বামী ধীরে ধীরে সুস্থতার দিকে ফেরেন। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, কিছু হলে দায় নেব কিভাবে?

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তার হওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন মানবিক মানুষ হন। ব্যবসায়ী নয়, যেন প্রকৃত চিকিৎসক হয়ে ওঠেন। মানুষের জীবনের মুল্য যাদের কাছে নেই, তারা কিভাবে হাসপাতাল চালায়?

এ ঘটনায় এলাকায় প্রশ্ন উঠেছে? শুক্রবারে প্রাইভেট ও সরকারি হাসপাতালে যদি জরুরি সেবার ব্যবস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ অসুস্থ হলে আশ্রয় নেবে কোথায়? আর শুক্রবারই কেনো তারা হাসপাতাল খোলা রাখে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০