বার্তা বিভাগ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই , ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে খালের ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নির্মিত সেতুটি ছয় মাস আগে শেষ হলেও দুই পাশে মাটি ভরাট না করায় ব্যবহার অযোগ্য হয়ে আছে। বাধ্য হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে সেটিও এখন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজও নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। সিডিউল মোতাবেক দৈর্ঘ্য-প্রস্থ ঠিক আছে কি না, সে নিয়েও সন্দেহ রয়েছে।

ইউপি সদস্য মজনু মিয়া জানান, “সংযোগ সড়ক না থাকায় জনগণ বিপাকে পড়েছে। ঠিকাদারকে বারবার অনুরোধ করলেও কাজ হয়নি।”
ঠিকাদার নুর মওলা বলেন, “খুব শিগগিরই দু’পাশে মাটি ভরাট করা হবে।” তবে বরাদ্দ সম্পর্কে কিছু বলতে পারেননি।

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, “সেতুর কাজ শেষ হওয়ার পর থেকে যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার অফিসে ও মোবাইল ফোনে পাওয়া যায়নি। প্রকৌশলী নাসির উদ্দিনও কোনো তথ্য দিতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, “এখনই বিষয়টি জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০