বার্তা বিভাগ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনা (৬৮) -২ আসনে বিএনপির দলীয় এমপি পদপ্রার্থী ঘোষণা দিলেন – আজম আলী বিশ্বাস

পাবনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, পাবনা (৬৮ – ২) আসনে (সুজানগর – বেড়া) নির্বাচনী এলাকায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সুজানগর কেন্দ্রীয় বাজার মসজিদের সভাপতি,সুজানগর বণিক সমিতির আহবায়ক এবং একাধিক বার কারা নির্যাতিত ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আজম আলী বিশ্বাস।

শনিবার সকালে পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় শত শত দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউন মাধ্যমে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করেন। শোডাউনে যোগদানের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে বিএনপির নেতাকর্মীরা সুজানগর উপজেলা চত্বরে অবস্থান করে। এরপর আলহাজ্ব আজম আলী বিশ্বাস কে নিয়ে সুজানগর ও বেড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরগঞ্জ,কাজীর হাট, কাশিনাথ পুর, নগরবাড়ি সহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে আলহাজ্ব আজম আলী বিশ্বাস বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনের সময় সুজানগর বাজারে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করেছিল, তখন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন সময়ে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দেখতে গিয়েছিলেন এবং আমাকে আশ্বস্ত করেছিলেন এর প্রতিদান আপনি পাবেন। এছাড়াও আমার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছিল, আমাকে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়েছে। একাধিক বার কারাবরণ করেছি। দলীয় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছি।

এই জন্যই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আমাকে পাবনা – ২ আসনে এমপি হিসেবে পেতে চায়। তিনি আরো বলেন, আমরা আর কি নির্যাতিত হয়েছি, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন,আমাদের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী বলা কেন, তিনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, তাকে একটি পরিত্যক্ত কারাগারে নির্জনে রাখা হয়েছে, চিকিৎসাহীন অবস্থায় তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছে। তাকে নির্যাতন করে মেরুদন্ডের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। অবশেষে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে এই দলের হাল ধরেছেন।তার দিকনির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। জনাব কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অনেক নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। আমরাও নির্যাতিত তাই দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি, নিজে নির্যাতিত হয়েছি, আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা হত্যা মামলার আসামি করে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুঃসময়ে দলের হাল ধরে রেখেছি।

এখন আমাদের সামনে সুসময় এই জন্যই দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। দলের হাই কমান্ডের নেতৃবৃন্দ কে বলতে চাই, সবদিক বিচার বিশ্লেষণ করে আমাকে পাবনা ২ আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিবেন বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০