বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অটোরিক্সা-মোটর সাইকেল সংঘ’র্ষে পুলিশের এসআই পরিমন নিহ’ত

সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুক-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ওই এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসআই পরিমল পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এসআই পরিমল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মিশুক নিয়ে চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০