বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রদলের জাকসু বর্জন নিয়ে রুমিন ফারহানার অভিযোগ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসু নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, সারাদিন ধরে নির্বাচনের আপডেট আসছিল এবং মুহূর্তে মুহূর্তে নানা অভিযোগ উঠেছে। ছাত্রদলের পাশাপাশি শিবিরের প্যানেল ও হলভিত্তিক অন্যান্য প্রার্থীরাও সংবাদ সম্মেলন করেছে। এমনকি তিনজন শিক্ষকও নির্বাচন বর্জন করে একই অভিযোগ তুলেছেন—ভোট কারচুপি হয়েছে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, আগে থেকেই ব্যালট বাক্স ভরে রাখার ঘটনা ঘটেছে। তিনি উদাহরণ টেনে বলেন, একটি হলে ভোটার সংখ্যা ২৯৯ হলেও সেখানে পাঠানো হয়েছে ৪০০ ব্যালট পেপার। অথচ বলা হয়েছিল ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট ছাপানো হবে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা থাকলেও তা হয়নি। ফলে যে কেউ যখন খুশি এসে ভোট দিতে পেরেছে।

তার মতে, শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলও মনে করছে এই নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়নি এবং প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপির এই নেত্রী বলেন, “ছাত্রদল কেন নির্বাচন বর্জন করেছে তা স্পষ্ট। তবে সেই কারণ মানুষ গ্রহণ করবে নাকি অজুহাত মনে করবে, সেটি জনগণের বিচার।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০