জুলিয়া জাহান
১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দশ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলম উপস্থিত হলে তিনিও আহত হন। তবে এসময় প্রক্টরিয়াল বডির মাত্র একজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির উদাসীনতাকে এ ঘটনায় জন্য দায়ী করছেন।

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ড জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ঐ সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে। সিনিয়র বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন বিষয়টি জানতে মাঠে গেলে তাদেরকেও মারা হয়। ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়। পরে দুজনকে শেরে বাংলা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনার পরপরই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেইট -০১ এর সামনে জড়ো হতে শুরু করে। অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে বিটাক ভবনের দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রায় এক ঘন্টা সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করছে।

আহত মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ জানান,” আমরা গ্রুপে একটা মেসেজ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার ফয়সালকে মারধর করতেছে। এসময় ছাড়াতে গেলে আমাকেও ঘিরে ধরে। পরে আমি জুতা রেখে ঐখান থেকে দৌড়ে দিয়ে ছুটে আসি।

একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, তারা মিমাংসায় বসার জন্য প্রস্তুত। তবে এ ঘটনায় তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড রাহাত হোসেন ফয়সাল জানান,” দুই বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল তাদের নিয়ে বসবো। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০