বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচন: ভোট বর্জনের মধ্যে চলছে ভোট গণনা

অনিয়ম ও কারচুপির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলসহ পাঁচটি প্যানেলের ভোট বর্জন এবং পুনর্নির্বাচনের দাবির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোটগণনা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৯টায় শুরু হয়ে টানা ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২১টি কেন্দ্রের ২২৪টি বুথে ভোট নেওয়া হয়। জাকসুর ২৫টি পদের জন্য ১৭৭ জন এবং ২১টি হল সংসদের ৩১৫টি পদের জন্য ৪৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪০টি ভোট দিতে হয়েছে।

জাকসু নির্বাচনে আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল ভোট বর্জন করলেও তিনটি বর্জন করেনি। এগুলো হচ্ছে—বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। নির্বাচনে ভোটার ১১ হাজার ৮০৫ জন। ২১টি হলে ভোট পড়েছে আট হাজার ১৬টি। গড় ভোটের হার ৬৭.৯ শতাংশ।সর্বোচ্চ ভোটের হার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৮১.৪৩ শতাংশ, সর্বনিম্ন ভোটের হার নওয়াব ফয়জুন্নেসা হলে ৪৮.৯৩ শতাংশ।

ভোট চলাকালে জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। প্রার্থীরা নির্বাচন ঘিরে অস্বচ্ছতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন। একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন। এমনকি প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা। তবে বিকেল সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুষ্ঠু রয়েছে। পরিবেশটা আমাদের প্রত্যাশা অনুযায়ী আছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি সব জায়গায় স্বাভাবিকভাবেই ভোট চলছে।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, শিক্ষক ও কর্মকর্তারা সারা দিন হলে ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন। এখন আবার সিনেট ভবনে গণনার দায়িত্ব পালন করছেন। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত। এ কারণেই গণনা কিছুটা ধীরগতিতে হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০