জুলিয়া জাহান
১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনার বামনায় অটোরিকশা চালককে হত্যা, আটক ২

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। তারা বামনা উপজেলার স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘটনার ৭ ঘণ্টার ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যার শিকার আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন।

এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তৎক্ষণাৎ এ ঘটনায় জড়িতদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে অভিযান শুরু করা হয়। রাতের মধ্যেই সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও হত্যার পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০