জুলিয়া জাহান
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক কেন্দ্রে ৪৫ মিনিটে ভোট পড়েছে ১২টি

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট শুরু হয়। প্রথম ৪৫ মিনিটে এখানে ভোট পড়ে মাত্র ১২টি। তবে পরবর্তীতে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

মোট ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।

এই নির্বাচনে চারটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে—

  • ছাত্রদল–সমর্থিত প্যানেল

  • ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট

  • প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য

  • গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম

এছাড়া তিনটি আংশিক প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা করছে—

  • স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন

  • স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ

  • ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ

ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে, বিকেল ৫টা পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাসজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। গেরুয়া ফটকসহ প্রধান প্রধান প্রবেশমুখে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, “এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে গেরুয়া ফটকে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে, কারণ এ পথ দিয়েই বহিরাগত প্রবেশের চেষ্টা বেশি হতে পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০