বন্দরে মডেল মাসুদের পক্ষে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ২১নং ওয়ার্ডে বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে, এ সময় সালেনগর, বাবু পাড়া, রুপালী, আমীন, হয়ে বন্দর ১ নং খেয়াঘাট এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে লিফলেট বিতরন কার্যক্রম সমাপ্তি ঘটে।
এ সময় বক্তারা বলেন এদেশে যখন ঈদ আসে তখন আপনারা মাসুদ ভাইয়ের দরজায় কড়া নারেন, আর এখন মাসুদ ভাইয়ের নমীনেশন প্রত্যাশাকার্যক্রমে বাধাগ্রস্ত কারণ হয়ে দাঁড়ান। আসলে আপনারা দলের জন্য কাজ করেন না আপনারা ব্যক্তির স্বার্থের জন্য কাজ করেন।এই বন্দরের জন্য মাসুদুজ্জামান মাসুদের প্রয়োজন আমরা ২১নং ওয়ার্ড বাসী আজকে এই লিফলেট বিতরনের মাধ্যমে প্রমান করে দিয়েছি বা বিশ্বাস করি আগামী দিনে জনাব তারেক রহমান মাসুদুজ্জামান মাসুদ সাহেবকে, নারায়ণগঞ্জ ৫ আসনে নমিনেশন দিবে আশা করে আজকের মত এখানেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য এডভোকেট সিপলু রহমান, মডেল গ্লুপের ডাইরেক্টর মনির হোসেন ২১ নং ওয়ার্ড যুবদলের নেতা হারুন প্রদান ২২ নং ওয়ার্ড যুবদলের নেতা সোহাগ, কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাদল ঢালী, সহ ২১ নং ওয়ার্ড, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন