জুলিয়া জাহান
১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ৫২ বিদ্যালয়ের ১২৫ শিক্ষার্থী পেলো বাইসাইকেল: শিক্ষিত নারীই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শক্তি- ডিসি

চাঁদপুরে ৫২ বিদ্যালয়ের ১২৫ শিক্ষার্থী পেলো বাইসাইকেল

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।

তিনি আরও বলেন বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার বাল্যবিয়ের বিষয়ে সচেতন হওয়ার কারণে সংশ্লিষ্টরাও এ বিষয়ে সোচ্চার হয়েছে। মাঠপর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হোসেন, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম এম মোস্তফা।

৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে ১১৫টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।

বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০