
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাবির কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। জানা গেছে, তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, ডাকসু নির্বাচনে ঢাবির কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভ চলাকালীন হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তারা দুই মেয়ে আছে।
মন্তব্য করুন