জুলিয়া জাহান
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শুটার মাসুদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ত্রাসের রাজত্ব কায়েম করা অভিযুক্ত ‘শুটার মাসুদ’-কে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ থেকে আটক করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দুই বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত ২৭ জুলাই, ২০২৪ তারিখে সোনারগাঁও থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। র‍্যাবের দাবি, সেই ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত মাসুদ নিজের কোমর থেকে পিস্তল বের করে রাকিবকে পরপর দুটি গুলি করে এবং বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

র‍্যাবের ভাষ্যমতে, এই অভিযুক্ত ‘শুটার মাসুদ’ তার দলবল নিয়ে আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অস্ত্রের শোডাউন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতো। তারা ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি এবং মাদক ব্যবসা করে আসছিল।

র‍্যাব আরোও জানান, অভিযুক্ত শুটার মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১ টি হত্যা, ৩ টি হত্যা চেষ্টা, ১টি নাশকতা, ১ টি ডাকাতি এবং ১টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। একই গ্রুপের আরেক অভিযুক্ত ‘শুটার রিয়াজ’কেও গত ৩ সেপ্টেম্বর সিলেট থেকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০