জুলিয়া জাহান
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Oplus_16908288

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খান (১৮) মরদেহ নিখোঁজের ৩ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবু খান‌ বামনডাঙ্গা বন্দর এলাকার মোঃ মতিয়ার রহমান খানের ছেলে।

স্থানীয়রা জানান, লাবু তার পিতার সাথে নদীতে গোসল করতে নামে। পরে লাবু সাঁতার কেটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলজার হোসেন বলেন, পরে উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০