জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর বারিধারা থেকে ক্যাসিনো সম্রাট ডন সেলিম গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে মাদকসহ আলোচিত নারায়ণগঞ্জ রূপগঞ্জের সেলিম প্রধান ওরফে ডন সেলিমকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।

তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টার দিকে সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধানকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছিল।

ওই সময় সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালায়। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক এবং অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন আরও জানান, নতুন মাদক মামলায় সেলিম প্রধানকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০