জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাম্বুল্যান্সে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, চালক গ্রেপ্তার

চালক গ্রেপ্তার

চাঁদপুরে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক মুরাদ হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গাছতলা এলাকায় থেমে থাকা আঞ্জুমান নামে একটি অ্যাম্বুল্যান্সে এ ঘটনা ঘটে।

এদিকে, মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি জানান, এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তরুণীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, প্রায় ২৪ বছরের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সড়কে ঘোরাঘুরি করছিলেন। এসময় তাকে একা পেয়ে অ্যাম্বুল্যান্স চালক তার খালি গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে চাঁদপুর সদর উপজেলার গাছতলার নির্জন এলাকায় নিয়ে এসে অ্যাম্বুল্যান্সের ভেতর ধর্ষণ করে। তবে শেষ রক্ষা হয়নি অ্যাম্বুল্যান্স চালক ধর্ষক মুরাদ হোসেনের (৩০)।

চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে অ্যাম্বুল্যান্স চালক মুরাদ হোসেন। ঘটনার দিন পাশ দিয়ে যাওয়ার পথে টহল পুলিশের নজরে পড়ে থেমে থাকা অ্যাম্বুল্যান্সের দিকে। এসময় সহকারী উপপরিদর্শক এবাদুল হক সেই অ্যাম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে চালক ও মানসিক ভারসাম্যহীন তরুণীকে হাতেনাতে আটক করেন।

ভুক্তভোগী তরুণীর এক আত্মীয় জানান, মানসিক সমস্যার পর থেকে বাড়ির কাউকে কিছু না বলে যখন তখন তরুণী এদিক সেদিক চলে যায়। একইভাবে শুক্রবারও বাড়ি থেকে চলে যায়। তারপরই শনিবার ভোরে আমাদের কাছে খবর আসে। তাকে সর্বনাশ করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, রবিবার অভিযুক্ত চালক মুরাদ হোসেনকে আদালতে তোলা হবে। তবে এরইমধ্যে চালক তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১০

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১১

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১২

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১৩

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১৪

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৫

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৬

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৭

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৮

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৯

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

২০