জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শোভাযাত্রা ও জনসভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।

রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে প্রধান সড়কগুলোতে বিশাল শোভাযাত্রা বের করে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি। রঙিন ব্যানার, ফেস্টুন আর নানা শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে উপজেলা সংলগ্ন শহীদুল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা।

সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এসময় অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। তার নির্দেশনায় ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা কাওকে মিথ্যা মামলা দেয়নি, প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করিনা,যারা দলের নাম ভাঙ্গিয়ে মিথ্যা মামলা দিয়ে অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানান।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, সোনারগাঁও থানার বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু,,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০