বার্তা বিভাগ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’-এর অর্থ ও ফজিলত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম উচ্চারণ করলে বা শুনলে তাঁর ওপর দরুদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব। সংক্ষিপ্ত দরুদ “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” অর্থ হলো—আল্লাহ তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন।

আলী (রা.) থেকে বর্ণিত, নবিজি (সা.) বলেছেন, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার আলোচনা হয় অথচ সে আমার ওপর দরুদ পড়ে না। (তিরমিজি)

আল্লাহ নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন: “নিশ্চয় আল্লাহ তাঁর নবির প্রশংসা করেন এবং ফেরেশতাগণ তাঁর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও নবির ওপর দরুদ পাঠ কর এবং তাঁকে যথাযথ সালাম জানাও।” (সূরা আহযাব: ৫৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন।” (মুসলিম) আবার তিনি বলেছেন, “কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার কাছে সবচেয়ে নিকটতম হবে সে-ই, যে বেশি দরুদ পাঠ করেছে।” (তিরমিজি)

তবে কিছু ব্যতিক্রম রয়েছে। নামাজে কেউ নবিজির (সা.) নাম শুনলে দরুদ পড়া আবশ্যক নয়। নামাজের মধ্যে বা কোরআন তিলাওয়াতের আয়াতে নবিজির নাম এলে দরুদ পড়ার নিয়ম নেই। শুধু নামাজের বাইরে বা সাধারণ আলোচনায় নবিজির নাম উচ্চারণ বা শোনার পর অন্তত একবার দরুদ পড়া আবশ্যক।

লেখালেখিতে “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পুরো লিখতে হবে—সংক্ষেপে “সা.” বা “দ.” লিখলেও উদ্দেশ্য পূর্ণ হয়, তবে পাঠ করার সময় সর্বদা পূর্ণ দরুদ পড়তে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০