বার্তা বিভাগ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো নবীপ্রেমীর জশনে জুলুস

পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে লাখো নবীপ্রেমীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পশ্চিম গেট থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ শেষে উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ সুফিবাদী জনতা ঢল নামে উদ্যানে। এবারের আয়োজন ছিল আরও বিশেষ—কারণ এ বছর ঈদে মিলাদুন্নবীর ১৫০০ বর্ষপূর্তি।

শোভাযাত্রার অগ্রভাগে ছিল “ইয়া নবী সালামু আলাইকা” ও “ইয়া রাসূল সালামু আলাইকা” লিখিত ব্যানার। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন, আর বিশাল জাতীয় পতাকা। চারদিকে ধ্বনিত হয় নারায়ে তাকবীর ও নারায়ে রিসালতের স্লোগান। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত শান্তি সমাবেশে নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএসপি চেয়ারম্যান শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন—প্রিয় নবী (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার শিক্ষা বাস্তবায়ন করলেই বিশ্বে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আহ্বান জানান—ঈদে মিলাদুন্নবীর পবিত্র বার্তাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার জন্য, যাতে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও শান্তির আলো ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০