গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চানঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ আবু বক্কর(৫০) কে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৩।
৩ সেপ্টেম্বর বুধবার রাত ৮ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের ঘাড়া দিয়ে আঘাতের ফলে নিহত হন মনজিল নামে (৬৫) এক বৃদ্ধ। পরে নিহত মনজিলের ছেলে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ ও র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আজ দুপুর ১ টার দিকে ঢাকার উত্তরার বনবিথী কমপ্লেক্স এর সামন থেকে হত্যা মামলা অন্যতম আসামি আবু বক্কর কে গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার আবু বক্কর শান্তিরাম পাঁচবিবি(কালিতলা) গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামি আবু বক্করের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন