জুলিয়া জাহান
৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় নৌবাহিনীর অভিযানে চাইনিজ কুড়াল ও ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আটক

বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে রিয়ান হাওলাদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা ডিটাচমেন্টের সেকশন টহল দল অভিযান চালিয়ে রিয়ানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ধৃত করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল
ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রিয়ান দীর্ঘদিন ধরে তার দলবল নিয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বামনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার বলেন, আটক রিয়ানের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। নতুন করে আরও মামলা প্রক্রিয়াধীন আছে, তাকে বিজ্ঞ আদালেত সোপর্দ করা হবে।

নৌবাহিনী কনিটনেজন্ট কমান্ড জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০