জুলিয়া জাহান
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে ভূইগড় বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় নেতারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

র‌্যালির আগে স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজকের এই র‌্যালিতে সবই আছে, শুধু একটি অভাব রয়ে গেছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শূন্যতা অনুভব করছি। তিনি এখনো দেশে আসতে পারেননি। তারেক রহমানের নেতৃত্বে এই ক্ষতবিক্ষত বাংলাদেশ নতুন করে গড়তে চাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০