জুলিয়া জাহান
১ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি – অভিযুক্ত পলাতক

মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

অভিযুক্ত ধর্ষক পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের সোহাগ শিকদার (পিতা- আক্কেল শিকদার)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু কন্যাটি খেলার উদ্দেশ্যে বাড়ির পাশ থেকে বের হলে অভিযুক্ত সোহাগ কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা মাত্র ৮ বছরের। সে স্কুলে যায়, খেলে, কিন্তু তার কী দোষ ছিল? আমি আমার মেয়ের জন্য বিচার চাই।”

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০