
পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে মর্মান্তিক এক ঘটনায় প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই শিশু। আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে বাড়ির পাশের খালে বাঁশের সাঁকোর উপর খেলা করতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭)। তারা আপন চাচাতো ভাইবোন। পারিবারিক সূত্র জানায়, দুপুরে খেলতে খেলতে তারা বাড়ির সামনে খালের উপর নির্মিত বাঁশের সাঁকোর উপর উঠে যায়। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে তারা দুজনেই পানিতে পড়ে তলিয়ে যায়।
খোঁজাখুঁজির পর স্বজন ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, খালের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে থাকে।
মন্তব্য করুন