জুলিয়া জাহান
৩১ আগস্ট ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন খুলছে, জেলেদের মুখে হাসি

গত তিন মাস বন্ধ ছিল সুন্দরবনের দ্বার, ধারদেনা করে চলেছে জেলে বাওয়ালীদের সংসার, সোমবার (০১সেপ্টেম্বর) থেকে সুন্দরবনের দ্বার খুলে দিচ্ছে বনবিভাগ। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও জেলে ও বাওয়ালীরা প্রবেশ করতে পারবেন বনাঞ্চলে মাছ, কাঁকড়া আহরণের জন্য। একই সঙ্গে পর্যটকদের জন্যও উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই অরণ্য।

এ বিষয়ে পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছরের মতোই প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে তিন মাস সুন্দরবনে সব ধরনের আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা শেষে এখন জেলে ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বন।রেঞ্জ কর্মকর্তা আরও বলেন জেলে বাওয়ালিদের সুন্দরবন কেন্দ্রিক সকল ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিবে বনবিভাগ।

শ্যামনগর নীলডুমুর ঘাটের পর্যটকবাহী ট্রলার মালিক জয়নাল আবেদীন ও রিপন হোসেন বলেন গততিন মাস বন্ধ ছিল সুন্দরবনে প্রবেশে, কিন্তু ১ তারিখ থেকে পাশ দিবে, আর যদি আগামীকাল থেকে প্রর্যটক সুন্দরবন ভ্রমণ করতে আসে তাহলে হয়তো ভাড়া নিয়ে সুন্দরবনে যেতে পারবো। ট্রলার মালিক গণ আরো বলেন এই তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ করে দেওয়ায় যে ক্ষতি হয় আমাদের সেই ক্ষতি পুষিয়ে উঠেনা, তার পরেও এইকাজ করি জীবিকার তাগিদে, কারণ এই ছাড়াতো আর কোন আয়রোজগারের সুজোগ নেই আমাদের এলাকায়,তাই লাভ লস যা হয় এটা নিয়েই পড়ে থাকতে হয়।

সুন্দরবনে প্রবেশ করতে পারবে বলে স্থানীয় জেলে ও বাওয়ালীদের মুখে এখন স্বস্তির হাসি,তারা আশাবাদী, এবার আহরণে বেশি বেশি মাছ, কাঁকড়া মিলবে। পর্যটক ও প্রকৃতিপ্রেমীরাও প্রস্তুত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন দেখতে যাওয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০