জুলিয়া জাহান
৩০ আগস্ট ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে অর্ধলক্ষাধিক নকল সিগারেট জব্দ

অর্ধলক্ষাধিক নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। একইসাথে শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামের এক ব্যবসায়ীকেও আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান প্রেস‌ বি‌ফ্রিং‌য়ে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অ‌ভিযান চালায়। এসময় পৌরসভার পেয়ারাবাগান এলাকা থে‌কে ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

ও‌সি আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।

পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০