জুলিয়া জাহান
২৮ আগস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় অজ্ঞাত পরিচয় যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) বিকেলে বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশ।

বিষয়টি নন্দিত টেলিভিশনকে নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল মাবুদ।

পুলিশ জানান, বুধবার দুপুরে কুঁড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন এক যুবকের লাশ দেখতে পেয়ে লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে মাথাবিহীন এক যুবকের মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পরবর্তীতে কাঁচপুর নৌ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল মাবুদ জানান, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা বিকেলে মরদেহ উদ্ধার করি। পরে মরদেহের সুরতহাল করি। মরদেহটি মাথাবিহীন ছিল এবং দুই হাতে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে। তার পরনে সাদা রঙের স্যান্ডো গেঞ্জ ও জিন্স প্যান্ট রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি নদীতে ফেলে গেছে। আমরা তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ সহ বিভিন্নভাবে চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০