জুলিয়া জাহান
২৮ আগস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে দ্রুত ফল ঘোষণার দাবি ভিপি প্রার্থী উমামার

ডাকসু নির্বাচনে দ্রুত ফল ঘোষণার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশে দেরি হলে একটি পক্ষ ফল পরিবর্তনের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার সন্ধ্যায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভোট গ্রহণ শেষে দ্রুত ফলাফল প্রকাশ করা জরুরি। দেরি হলে প্রভাবশালী একটি পক্ষ হস্তক্ষেপ করতে পারে। একইসঙ্গে হলে নির্বাচনী প্রচারণার সময়সীমা রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ানোর দাবি জানান উমামা। বর্তমানে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানোর নিয়ম রয়েছে। এছাড়া হলে প্রবেশ ও বের হওয়ার নিয়ম শিথিল করারও আহ্বান জানান তিনি।

নির্বাচনের আগে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিও তোলেন এই ভিপি প্রার্থী। উমামার দাবি, ভোটের সময় অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তারা নির্বাচনের প্রতি আগ্রহ হারাচ্ছেন। ভোট ও পরীক্ষার তারিখের মধ্যে সমন্বয় আনা দরকার।

এ সময় তিনি নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ডাকসু নির্বাচন ঘিরে বিশেষ সাইবার সেল গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া, এজিএস প্রার্থী জাহেদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০